দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাট পাঁচবিবিতে বজ্রপাতে রাশেদুল ইসলাম (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (১২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার পরে উপজেলা বাঁশখুর গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদুল ওই গ্রামের মোজাফ্ফর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাশেদুল সন্ধ্যার দিকে শালাইপুর বাজার থেকে সাইকেল নিয়ে নিজ বাড়িতে ফেরার সময় বজ্রপাত হলে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে দ্রুত সেখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কেএম